কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য গণসংবর্ধনার আয়োজন করছে ক্ষমতসীন দল। আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা যায়, গণসংবর্ধনা দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং রাজধানীর পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা।

এ বিষয়ে দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীর সংবর্ধনায় লাখো লোক সমাগমের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী ফিরবেন ৪ অক্টোবর দুপুরে। লন্ডন থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ওই সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য রোববার (১ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক যৌথ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকার পার্শ্ববর্তী জেলার (ঢাকা জেলা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ) সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, সভায় গণসংবর্ধনার দিন রাস্তায় যাতে কোনো জনদুর্ভোগ না হয় সেজন্য নেতাদের নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১০

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১১

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১২

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৩

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৫

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৬

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৭

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৮

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৯

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

২০
X