কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব, প্রশ্ন কাদেরের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব?

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র, ভারত বা কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হওয়ার অর্থ এই নয়, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে। এমন উদ্ভট চিন্তা করি না আমরা।

তিনি বলেন, দিল্লির সাথে বর্তমান সরকারের সম্পর্ক পরীক্ষিত। কৌশলগত কারণে ভারতকে দরকার। এর আগে ২১ বছরে সম্পর্কের ক্ষতি হয়েছে। বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব?

সংবিধান মতো যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, কারো সুবিধামতো নির্বাচন হবে না। এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে, অশান্তি করলে তার জবাব দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X