কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
একদফার আন্দোলন

কর্মসূচি চূড়ান্তে বাম ঐক্যসহ আরও তিন দলের সঙ্গে বৈঠক বিএনপির

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি : কালবেলা
গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি ঠিক করতে শরিক গণতান্ত্রিক বাম ঐক্যসহ আরও তিনটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

আজ রোববার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান সংযুক্ত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট-এনডিএম। গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সামছুল আলম, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আবুল কালাম আজাদ, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান।

বাংলাদেশ গণঅধিকার পরিষদের দুই অংশের বৈঠকটি হয় আলাদা আলাদাভাবে। নুরুল হক নুরের নেতৃত্বে গণপরিষদের বৈঠকে ছিলেন রাশেদ খান, এরশাদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন, খালিদ হোসেন। অপর অংশ যার আহ্বায়ক রেজা কিবরিয়া, তবে অসুস্থতার কারণে তার দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। ছিলেন হাবিবুর রহমান, জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, মাহবুব তুহিন, মোহাম্মদ তারেক রহমান, শিরিন আখতার, মোজ্জম্মেল হক মিয়াজি।

এনডিএমের বৈঠকে ছিলেন ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক উজ জামান চৌধুরী, নুরুজ্জামান হীরা। এসব বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছিলেন।

এর আগে গত বুধবার ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১০

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১১

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১২

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৩

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৪

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৫

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৬

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৭

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৮

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৯

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

২০
X