কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যাবেলায় মোমবাতি : রিজভী

বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সরকারের উন্নয়ন প্রচারণার কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা অনেক উন্নয়নের কথা বলেছেন। এখন মানুষ বলে, আওয়ামী লীগের উন্নতি, সন্ধ্যাবেলায় মোমবাতি। আপনি (প্রধানমন্ত্রী) পদ্মা সেতু দেখালেন, উড়াল সেতু দেখালেন, আপনার মুলিবাঁশের উন্নয়ন এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে। কারণ, আপনার উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।’

আজ বুধবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠান হয়।

রিজভী বলেন, ‘কিছুদিন আগেও এই সরকারের এমপি-মন্ত্রীরা বলেছেন, আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি যে, আমাদের এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। কিন্তু এখন আমরা কী দেখতে পাচ্ছি? গ্রামাঞ্চলে, এমনকি ঢাকা শহরেও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সংকটে প্রচণ্ড খরতাপে সারা দেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ নিয়ে এ ধরনের মিথ্যাচারকারীদের মন্ত্রী-এমপি বানিয়েছেন।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘সরকার নিজের আত্মীয়-স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থবিত্তের মালিক বানিয়েছে, কানাডায় বেগমপাড়া বানিয়েছে। সরকারের এমপি-মন্ত্রীরা লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছে।’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুণ দের পরিচালনায় প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপি নেতা আসাদুল করিম শাহীন, অপর্ণা রায় চৌধুরী, আয়োজক সংগঠনের রমেশ দত্ত, সুরঞ্জন ঘোষ, মিল্টন বৈদ্য, পার্থদেব মন্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X