কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোট করবে জাপা : চুন্নু

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারও সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে মনোনয়ন দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সরকারের ত্রুটি ধরিয়ে দিতে গেলে জাতীয় পার্টিকে সমালোচনার মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন চুন্নু বলেন, অনেকে আমাদেরকে বলেন আপনারা সরকারের সমালোচনা করেছেন- আপনারা কী বিএনপির দিকে চলে গেছেন? সরকারের সমালোচনা করা, ত্রুটি তুলে ধরা আমার দলের রাজনীতি। কিন্তু এটা করলে আপনি কেন ভাবেন বিএনপিতে যাবে কী না? আবার সরকারের পক্ষে বললে বিএনপি ভাবে আমরা সরকারে যাব কী না? ‘নো‘ আমরা কারো সঙ্গে যেতে চাই না।

তিনি বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয় পার্টি একটি আলাদা দল, তাদের একটি প্রতীক আছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই মনোনয়ন দিয়ে অংশগ্রহণ করবে। কারও পক্ষে-বিপক্ষে যাওয়ার কোন প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X