কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপির মিথ্যা অভিযোগের কারণে আওয়ামী লীগের মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পুলিশ অনুমতি দিলেই সমাবেশের মঞ্চের কাজ শুরু হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২৮ অক্টোবরের সমাবেশের প্রস্তুতির বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামীকালকের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ চাপে নেই। তবে জনগণ আগুনসন্ত্রাসের শঙ্কায় আছে। আগামীকাল সাম্প্রতিককালের সব থেকে বড় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। ঢাকা ও আশপাশের জেলা থেকে দলের কর্মীরা আসবে। সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর আড়াইটায়।

তিনি বলেন, বিএনপির অশান্তির বিরুদ্ধে আগামীকাল শান্তির মাধ্যমে জবাব দেবে আওয়ামী লীগ। তবে সভা শেষে কর্মীদের সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে অপকর্ম করার দুরভিসন্ধি আছে বিএনপির। এটি বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি-জামায়াতের অশুভ শক্তির নেতৃত্বে দেশি-বিদেশি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির অন্তরে ক্ষমতার ক্ষুধার আগুন জ্বলছে। এ জন্য তারা মরণ কামড় দিতে প্রস্তুত। জনগণের ভোটে শেখ হাসিনাকে পরাজিত সম্ভব নয়, এটা বুঝতে পেরেই বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে। আমরা অশান্তি চাই না, আমাদের দ্বারা অশান্তি করার যৌক্তিকতা নাই বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X