কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গণফোরামের সভাপতির পদ ছাড়লেন ড. কামাল হোসেন

রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে কথা বলছেন ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত
রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে কথা বলছেন ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি। তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা-কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে।’

তিনি বলেন, ‘আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।’

কাউন্সিলে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম খান কামাল ও সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. মিজানুর রহমান। এক সপ্তাহের মধ্যে গণফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিশেষ জাতীয় কাউন্সিলে জানানো হয়। সেই সঙ্গে ড. কামাল হোসেন গণফোরামের ইমেরিটাস সভাপতি হিসেবে আজীবন দায়িত্বে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১০

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১১

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১২

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৩

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৪

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৫

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৬

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৭

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৮

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৯

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

২০
X