কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশ শেষ করেছে জামায়াত

আরামবাগ মোড়ে জামায়াতের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না থাকার পরেও যথাসময়ে শুরুর পর মহাসমাবেশ শেষ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার মধ্যে তারা মহাসমাবেশ শেষ করে।

পরে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশে আরামবাগ থেকে বেরিয়ে কমলাপুর হয়ে শাহজাহানপুরের দিকে মিছিল নিয়ে বের হয়ে যান দলটির নেতাকর্মীরা। তবে সমাবেশ শেষে নতুন কোনো কর্মসূচি দেয়নি দলটি।

এদিন অনেকটা তড়িঘড়ি করেই মহাসমাবেশ শেষ করেন দলটির নেতারা। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বাইরে অন্য কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

মুজিবুর রহমান বলেন, আজ ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সাপের মতো মেরেছিল। আমরা সেই ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে চাই। তবে হত্যার বদলে হত্যা নয়। আমরা কোরআন ও সুন্নাহর আইন চালু করে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমাদের কোনো শহীদ ভাইয়ের একটি ফোটা রক্ত বৃথা যেতে দেব না।

তিনি আরও বলেন, এই মহাসমাবেশে আসার পথে আমাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের ছেড়ে দিতে হবে। আমাদের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দসহ দলীয় ও রাজবন্দি সব নেতাকর্মীর মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X