কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:২৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

অবরোধের শেষ দিনে খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি : কালবেলা
রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি : কালবেলা

রাজধানীর খিলগাঁও থানার সম্মুখে অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মী। এরপর সড়ক অবরোধ করে পিকেটিং করে তারা।

এ সময় অবিলম্বে সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল।

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দিনের সফল অবরোধের আজ শেষ দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১২ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর।

যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্যসচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X