কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবির ওই কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।

গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত এক সেমিনারে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজেদের ‘ভগবান’ বলে দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন বিএনপি নেতা শাহজাহান ওমর।

‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেছিলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরো সাহস দেওয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর। তার বলতে হবে- আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস- বাবা ভগবান আসালামু আলাইকুম।’

গোয়েন্দা সূত্র জানায়, শাহজাহান ওমরের এমন বক্তব্যের পরই গোয়েন্দারা তার গতিবিধি নজরদারি করছিলেন। তার ওই বক্তব্য দেশকে অস্থিতিশীল করা ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছিল।

এদিকে রাত ২টায় এই প্রতিবেদন লেখার সময় পুলিশ রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের বাড়ি ঘিরে রেখেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X