কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

রাজধানীতে বাসে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীতে বাসে আগুন। ছবি : সংগৃহীত

বিএনপি ও জামায়াতে তৃতীয় দফা ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

যেসব স্থানে আগুন দেওয়া হয়েছে-

ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে, গাজীপুরের তিন যায়গায়, চট্টগ্রামের খাগড়াছড়িতে, রাজশাহীর শিবগঞ্জে, বরিশালের গৌরনদীতে দুই যায়গায়, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে এক যায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর দিন রোববার (২৯ অক্টোবর) একদিনের হরতাল ডাকে বিএনপি ও জামায়াত। এরপর দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X