কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

১৫ নভেম্বর দেশব্যাপী বাম জোটের বিক্ষোভের ডাক 

আগামী ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট। ছবি : কালবেলা  
আগামী ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট। ছবি : কালবেলা  

গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদে, শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত ও দুঃশাসন হটানোর দাবিতে আগামী ১৫ নভেম্বর (বুধবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সেই সাথে নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তপশিল ঘোষণা করলে সারা দেশে বিক্ষোভ, ঘেরাও, হরতালসহ ধারাবাহিক কঠোর কর্মসূচির জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।

সোমবার (১৩ নভেম্বর) পুরানা পল্টনে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির রুবেল শিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১১

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১২

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৩

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৪

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৭

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৮

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৯

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

২০
X