কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

তপশিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়েনি বিরোধী দল জাতীয় পার্টি।

আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখনো সমঝোতার সুযোগ আছে। তাই আশা আছে, রাজনৈতিক সংকটের সমাধান হয়তো হবে।

চুন্নু বলেন, আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। তবে তপশিল ঘোষণা হলেও এখনো সময় আছে।

সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে এমন অভিমত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা চাইলে সমঝোতার জন্য তপশিল পেছাতে পারে।

নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের পটভূমিতে সমঝোতার কথা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আলোচনা-সমঝোতার বিষয়ে এখনো আশা ছাড়িনি। সরকার ও ইসি চাইলে সমাধান হতে পারে। এর মধ্য দিয়ে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে। গণতন্ত্র ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ কাজটি করা কঠিন কিছু নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X