কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্য ভবন এলাকায় ছাত্রদলের বিক্ষোভ

মৎস্য ভবন এলাকায় ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
মৎস্য ভবন এলাকায় ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে মৎস্য ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

তপশিলের বিরুদ্ধে এবং অবরোধের পক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহকারে মিছিল শেষে শিল্পকলা একাডেমি সংলগ্ন চৌরাস্তায় রাস্তায় বসে অবরোধ করেন।

উক্ত মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবিএম ইজাজুল কবির রুয়েল, মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, মো. আলফি লাম, মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের শাহাদাত হোসেন মানিক, সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম রেজা, ইকবাল হোসেন, কাজী মো. শহিদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, আনিছুর রহমান, মিমনুর রহমান, মো. জহিরুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের লিমন আহম্মেদ, খোকা আহমেদ, আরিফ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এম এইচ রাসেল বিল্লাহ, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, মাহমুদ বিন কবির, রাসেল সরকার, জাহিদুল ইসলাম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X