কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসিতে চিঠি দিলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

এবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠালেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। চিঠিতে জাতীয় পার্টি আগামী নির্বাচনে মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ নভেম্বর) তিনি জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নিবে জাতীয় পার্টি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পাঠানো এক চিঠিতে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জি এম কাদের।

চিঠিতে জি এম কাদের সিইসিকে জানান, আপনাকে জানানো যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রধানের ক্ষেত্রে RPO এর Article 12, (3a) (b) এবং 16. (2) (3) অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনয়নপ্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন।

এর আগে গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, সুষ্ঠু ভোট হবে। তবে দলের মহাসচিব সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তপশিল ঘোষণার পর গতকাল বুধবার তারা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।

রওশন এরশাদ বলেন, ‘সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার পর সব দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে আশা করছি।

বর্তমান পরিস্থিতিতে জাপা নির্বাচনে অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাপা কখনো নির্বাচন বর্জন করেনি। এবারও করবে না। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের ভালো প্রস্তুতি আছে।

দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সময়কার অবস্থা তুলে ধরে রওশদ এরশাদ বলেন, ‘অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X