কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৩১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গণতন্ত্রী পার্টির

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

৩১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে ১৪ দলের অন্যতম শরিক দল গণতন্ত্রী পার্টি।

আজ শনিবার (১৮ নভেম্বর) কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলীকে চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লা সিকদারকে কো-চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সদস্য সচিব করে পার্টির সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে ৩১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ পরিচালনার জন্য গঠন করা হয়।

এ ছাড়াও আরও ৬টি উপকমিটি প্রচার, অর্থ, দপ্তর, তথ্য ও প্রযুক্তি, গণসংযোগ ও পরিকল্পনা গঠন করা হয়েছে। আসন্ন নির্বাচনে দলটি ৫০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। দলের পক্ষ থেকে শনিবার নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১০

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১১

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১২

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৩

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৪

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৫

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৬

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৭

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৮

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৯

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

২০
X