কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দিনে ২২ মনোনয়ন ফরম বিক্রি গণতন্ত্রী পার্টির

গণতন্ত্রী পার্টির মনোনয়ন ফরম কিনছেন প্রার্থীরা। ছবি : কালবেলা
গণতন্ত্রী পার্টির মনোনয়ন ফরম কিনছেন প্রার্থীরা। ছবি : কালবেলা

প্রথম দিনে ২২টি মনোনয়পত্র বিক্রি করেছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি।

আজ সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত টানা এ কার্যক্রম চলে।

পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলনের কাছ থেকে ফরম সংগ্রহ করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার।

দলের দপ্তর সম্পাদক হরি প্রসাদ মিত্র জানান, প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন, সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সারওয়ার ই দীন।

আরও ফরম সংগ্রহ করেন, সম্পাদক মণ্ডলীর সদস্য ফরিদ আহাম্মদ, খায়রুল আলম, অ্যাড. ফুয়াদ হোসেন, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম জামান প্রমুখ।

ডা. শহীদুল্লাহ সিকদার কালবেলাকে জানান, প্রথম দিনে ২২জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রতি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১৪ দলের শরিক হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১১

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১২

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৩

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৪

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৫

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৬

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৭

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৮

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৯

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

২০
X