কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কমলা ছিটিয়ে ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থকের বিশাল বহর নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম জমা দিয়েছেন ছেলে সোলায়মান সেলিমের মনোনয়ন ফরম। এ সময় পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছোটো কমলা ছুড়তে দেখা যায় তাদের।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাদখোলা প্রাডো গাড়িযোগে আসেন হাজি সেলিম। এসময় পাশে ছিলেন ছেলে সোলায়মান সেলিম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশে ছিল ব্যাপক ভিড়। সেলিমপুত্রের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের ভিড়ে এ সময় সচিবালয়, গুলিস্তান থেকে জিপিও সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তাদের বিশাল বহরে ছিল- ৩০টিরও বেশি ঘোড়ার গাড়ি, পিকআপ, মোটরসাইকেল, প্রাইভেটকার। এসময় হাজি সেলিম ও ছেলে সোলায়মান সেলিম হাত নেড়ে আশপাশে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। পরে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ভিড় ঠেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। গত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির মোট আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X