কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেশ ধ্বংসের ষড়যন্ত্র : এনডিপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টিকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে যাওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক যৌথ বিবৃতিতে এনডিপির সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) এ কথা বলেন। যুক্তফ্রন্টের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে নিন্দা ও ধিক্কার জানান তারা।

বিবৃতিতে এনডিপি নেতৃদ্বয় বলেন, যারাই বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে সহযোগিতা করবে, তারাই হবে জাতীয় বেঈমান এবং তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তারা বলেন, যুক্তফ্রন্ট নামে নতুন জোট করে বর্তমান অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলে নির্বাচনে যাওয়ার ঘোষণা সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টায় সহযোগিতা করার শামিল। এর দায়ে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)-এর কল্যাণ পার্টিসহ সংশ্লিষ্ট সকলে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

এনডিপির নেতৃদ্বয় বলেন, এই দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার, মানবিক অধিকার আদায়ে এবং সরকারের সীমাহীন দুর্নীতি, বিদেশে অর্থ পাচার ও দেশকে সুপরিকল্পিতভাবে ঋণগ্রস্ত করার বিরুদ্ধে সোচ্চার হয়ে বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে এবং তারেক জিয়ার নেতৃত্বে একদফা দাবি আদায়ের আন্দোলন যখন সফলতার দ্বারপ্রান্তে, তখন রাজনীতিবিদদের এই ধরনের হটকারী সিদ্ধান্ত দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের শামিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা যখন দেশ-বিদেশে বাংলাদেশিদের স্বপ্নে পরিণত হয়েছে, তখন এই ধরনের দেশবিরোধী আচরণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

তারা বলেন, এই সরকার ১৫ বছরে মানুষের ভোটাধিকার ও মানবিক অধিকার হরণ করে ২০১৪ ও ২০১৮ সালের ন্যায় পরিকল্পিত প্রতারণার নির্বাচন করার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট। দেশবাসীর প্রত্যাশা, দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান জনসম্পৃক্ত আন্দোলনে সরকারের পতন ঘটবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X