কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ, দিল্লিতে ৯০ দেশের দূতকে পররাষ্ট্র সচিব

দিল্লির হায়দরাবাদ হাউসে ৯০ দেশের দূতদের কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
দিল্লির হায়দরাবাদ হাউসে ৯০ দেশের দূতদের কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে ৯০ দেশের দূতকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দূতদের এ কথা জানান পররাষ্ট্র সচিব। একই সময় পররাষ্ট্র সচিব দূতদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ও তুলে ধরেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সচিব বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখা হয়। যেখানে বাংলাদেশের জনগণ আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার মাধ্যমে পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করেন। আর এভাবেই দেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ সময় এশিয়া অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে, পররাষ্ট্র সচিব মাসুদ ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন। তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X