কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে হাতিরঝিল এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাতিরঝিল থেকে মগবাজার রেলগেট পর্যন্ত এই মিছিল হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে এই মিছিল হয়।

বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মিছিলে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, যুবদলের কেন্দ্রীয় সহসম্পাদক মাহমুদ হাসান বাপ্পি, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক আবু জাফর, সজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মিছিলকারীরা ঘোষিত তপশিলকে একতরফা দাবি করে তা বাতিলের পক্ষে স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X