কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এ. কে. আজাদ

হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। পুরোনো ছবি
হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। পুরোনো ছবি

ফরিদপুর-৩ (সদর) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ। তবে দলীয় মনোনয়ন নিয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাসভবনে তিনি এ ঘোষণা দেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে এ. কে. আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। সাধারণ মানুষ চায়, তিনি যেন নির্বাচন করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ. কে. আজাদ আরও বলেন, ফরিদপুর একটি অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের শিক্ষা ও শিল্প নিয়ে কাজ করবেন তিনি। বিশেষ করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মনোনয়নপ্রত্যাশী মো. ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শাহ আলম, ফরিদপুর পৌর আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক মনিরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, বদিউজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X