কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

পাতানো নির্বাচনে গেলে তারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন : শেখ বাবলু

রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদের এক বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদের এক বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পাতানো নির্বাচনে যারা অংশ নিবেন তারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদের এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। তপশিল বাতিল এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় অবরোধের সমর্থনে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে দলটি।

মিছিলে আরও অংশ নেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, ভাসানী যুব পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দলীয় সরকারের অধীনে আমরা কোনো পাতানো নির্বাচনে অংশ নেব না। আমরা দেশ ও জাতির এই সংকটে জনগণের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, যারা এই সরকারের অধীনে পাতানো নির্বাচনী খেলায় অংশ নেবেন, তারা জাতির শত্রু, বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন।

শেখ বাবলু বলেন, আমরা আন্দোলনে রয়েছি। জনসম্পৃক্ত চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে। দেশবাসী এবার আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X