কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রেজা কিবরিয়া

ফেসবুক লাইভে কথা বলছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত
ফেসবুক লাইভে কথা বলছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দল নিয়ে ব্যবসা করে ধনী হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ যুবসমাজের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগকে বাঁচাতে নুরুল হক নুরের হাতে এ দলটাকে ছেড়ে দেয়া যাবে না। কারণ সে এ চেতনাকে বিক্রি করেছে, ব্যবসা করেছে আর নিজে ধনী হয়েছে।

রেজা কিবরিয়া নিজের অবস্থান বিষয়ে বলেন, ‘দেশের জন্য আমার বাবা প্রাণ দিয়েছেন। এটা অনেকেই জানেন। আমি নিজে বড় চাকরি ছেড়ে চলে এসেছি মানুষের জন্য কাজ করার জন্য। আমার বেতনের পরিমাণ নির্বাচন কমিশনের স্টেটমেন্টে পাবেন। নুর অভিযোগ করেছেন, আমি ৩ লাখ টাকা বেতনে ইনসাফ কায়েম কমিটির হয়ে কাজ করেছি। এটা হাস্যকর। আমি রোজগার করেছি ৩৯ বছর। নুরুল হক নুর কতদিন করেছে, হালালভাবে এ হিসাবটা তার দেয়া দরকার।’

রেজা কিবরিয়া বলেন, ‘টাঙ্গাইলে আক্রমণের সময় নুর পুলিশি হেফাজতে, পুলিশের গাড়ির মধ্যে বসে ছিল। পুলিশ তার অনেক যত্ন নিয়েছে—এটা খুব ইন্টারেস্টিং। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা খতিয়ে দেখা দরকার। সরকার, পুলিশ ও ডিজেএফআইয়ের সঙ্গে নুরের কী সম্পর্ক—এটা নিয়ে অনেক সন্দেহ মানুষের মধ্যে আছে।’

বিএনপি ভাঙার কোনো উদ্দেশ্য নেই উল্লেখ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি ভাঙতে চাই—এটা নুর বলে বেড়াচ্ছে। বিএনপি ভাঙা নিয়ে আমি কাজ করি না। আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বিএনপির মিটিংয়ে যাই, সেখানে সরকারবিরোধী বক্তব্য রাখি এবং ইসলামী আন্দোলনের মিটিংয়েও সরকারবিরোধী বক্তব্য দিয়েছি।’

নুরের লেনদেনে অস্বচ্ছতা বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘টাকা-পয়সার প্রতি লোভটা বারবার সে প্রমাণ করেছে। আমরা মনে করি, ভবিষ্যতে এ দলটাকে যদি কোথাও পৌঁছাতে হয়, নুরুল হক নুর সঙ্গে থাকলে হবে না। নুর আমার ওপর রেগে গেছে দুই কারণে। একটা হলো টাকা-পয়সা লেনদেনের স্বচ্ছতায় ওর কিছু সমস্যা আছে। এটা অনেক আগে থেকেই। ২০১৮ সালের আন্দোলনে ওর সঙ্গে যারা ছিল তারা জানে টাকা-পয়সার বিষয়ে ওর স্বচ্ছতার অভাব আছে।’

এ ছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা কারও সঙ্গে রাজনীতি করতে চান না বলেও লাইভে জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘আমি ইসরাইলি গোয়েন্দা সংস্থার লোকদের সঙ্গে কাজ করতে চাই না। আমি বিদেশি দালালদের সঙ্গে কম্প্রোমাইজ করতে আসিনি। গণঅধিকার পরিষদকে সব ধরনের বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব থেকে রক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত রাখতে আমি বদ্ধপরিকর। দলের অর্থনৈতিক লেনদেনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।’ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে নুরের বৈঠক ও সরকারের কোনো ব্যবস্থাগ্রহণ না করার বিষয়ে তিনি আরও বলেন, ‘মোসাদের সঙ্গে তোমার সম্পর্ক কী এ প্রশ্ন করা হলে নুর তার পরিষ্কার উত্তর দেননি। একটা মিটিং সম্পর্কে আমরা জেনেছি। সেখানে টাকার লেনদেন হয়েছে কিনা জানতে চাইলে নুর বলেছে এটা তার ব্যক্তিগত বিষয়।’ রেজা কিবরিয়া আরও বলেন, ‘দেশে যখন সে ফেরত এলো তাকে কিছু করা হলো না। এটাতে আমাদের সন্দেহ জাগলো। যেখানে বিএনপি নেতা আসলাম চৌধুরী মেন্দি সাফাদির সঙ্গে একটা কনফারেন্সে দেখা করে শুধু ছবি তুলেছিলেন। সেই অপরাধে এখনো তিনি জেলে আছেন। সেখানে নুরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। সে কার জন্য কাজ করছে, যে এ ধরনের প্রটেকশন তার আছে। এ রকম প্রকাশিত অপরাধে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি।’

সংগঠনের আগামী দিনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলের সব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গণঅধিকার পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করব। সব কার্যক্রমে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে, দলীয় গঠনতন্ত্রকে প্রাধান্য দেব। এক মাসের মধ্যে উচ্চতর পরিষদ গঠন ও কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X