কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তামাশার নির্বাচন সরকারের ভবিষ্যৎ সুরক্ষিত করবে না : রব

দলীয় কার্যালয়ে জেএসডির আলোচনা সভা। ছবি : কালবেলা
দলীয় কার্যালয়ে জেএসডির আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার জনগণের ভোটের ওপর নির্ভরশীল নয়, শুধু কূটকৌশলের ওপর নির্ভর। ভোটাধিকারের অনুপস্থিতিতে প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান আরও ধ্বংসস্তূপে পরিণত হবে, শান্তি-স্থিতিশীলতা এবং নিরাপত্তায় বসবাসের সব সম্ভাবনা বিনষ্ট করবে। এই ধরনের ভাগ-বাটোয়ারার নির্বাচন চরম নিরাপত্তাহীনতা ও অস্থিরতা তৈরি করবে এবং সরকারের ভবিষ্যৎও সুরক্ষিত হবে না, বরং ঝুঁকিতে পড়বে। তিনি অভিযোগ করে বলেন, যে অপরাধমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উপড়ে ফেলেছিলাম, তা সরকার আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রব।

জেএসডির সভাপতি আ স ম রব বলেন, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার আমুল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা অর্থাৎ শ্রম ও কর্ম পেশার অংশীদারিত্বভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে না পারলে রাষ্ট্রের স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়তে পারে। সংসদের উচ্চকক্ষ গঠন, প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠনসহ স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ শাহাদাত হোসেন, ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X