কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল আজ

বিএনপির লোগো। কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। কালবেলা গ্রাফিক্স

সারা দেশে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করবে বিএনপি। হরতাল পালনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রথমে সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে হরতাল ডেকেছিল বিএনপি। এদিকে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ-এর মৃত্যুতে দেশে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তাই হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়।

গত রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা, মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে চলমান যে আন্দোলন তারই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর (পরে ১৯ ডিসেম্বর নির্ধারণ) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।

পরে রিজভীর বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় ১৮ ডিসেম্বর ২০২৩-এর পরিবর্তে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে নিয়মিত হরতাল-অবরোধ পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। গত সপ্তাহে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X