কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ও জাতির স্বার্থে ভাগাভাগির নির্বাচন বন্ধ করতে হবে : খেলাফত মজলিস

আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। ছবি : কালবেলা
আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগি আখ্যা দিয়ে দেশ ও জাতির স্বার্থে তা বন্ধের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি বলেন, ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে লাল-হলুদ ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না। রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। লাগামহীন দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠেছে, সরকারের সে দিকে কোনো খেয়াল নেই, তারা প্রহসনের নির্বাচনে ব্যাস্ত। অবিলম্বে ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল করতে হবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘একতরফা তপশিল’ বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট হতে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হকের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সহ-বায়তুলমাল সম্পাদক মুহা. জিল্লুর রহমান, মহানগরী উত্তর সভাপতি সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান, মাওলানা আবু ইউসুফ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুজিবুল হক, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ এডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, ছাত্রনেতা নুর মুহাম্মদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X