কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ নির্বাচন বর্জনের আহ্বান ড্যাবের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: সংগৃহীত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা ও ডামি’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শনিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। বিবৃতিতে স্বাক্ষর করেন ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।

বিবৃতিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে এক প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। এ দেশের আপামর জনসাধারণ ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের দাবি-দাওয়াকে তোয়াক্কা না করে একতরফা ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তারা বলেন, নির্বাচনে জনপ্রিয় দলসহ অন্যান্য মূল বিরোধীদের বাইরে রেখে হতে যাচ্ছে। নির্বাচনের এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী জেলের ভেতরে। দেশে অলিখিত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে প্রহসনের ডামি নির্বাচন সম্পন্ন করার আয়োজন করা হয়েছে।

ড্যাবের নেতৃদ্বয় বলেন, যেখানে জনমতের কোনো প্রতিফলন ঘটবে না এবং ফল পূর্ব নির্ধারিত। এ ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে ভূলুণ্ঠিত করে আবারও ক্ষমতা পাকাপোক্ত করার নীলনকশা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব, এ দেশের আপামর জনসাধারণসহ সংগঠনের সকল চিকিৎসক ও তাদের পরিবারবর্গকে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X