কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট শেষে ইসলামী আন্দোলনের বিবৃতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো।

‘একতরফা’ অবৈধ প্রহসনের নির্বাচনকে জনগণ সর্বাত্মকভাবে বর্জনের মাধ্যমে অবৈধ সরকারকে একটি ম্যাসেজ দিয়েছে। ভোট বর্জন করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ইমানদার জনতাকে প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী সরকারকে লালকার্ড দেখিয়ে প্রমাণ করল দলীয় সরকারের পাতানো এ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, গোটা দেশ ভোটারবিহীন ভোটকেন্দ্রগুলোর করুণ দৃশ্য পরিলক্ষিত হতে দেখেছে। দলান্ধ, দলবাজ ও বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টজের যে কল্পকাহিনি উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর; মিথ্যাই নয় বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও বা প্রকাশ্য দিবালোকে ব্যালট পেপারে সিল মারার হোলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াস কাউন্ট করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে, ইনশাআল্লাহ।

তিনি দেশের জনগণকে নতুন উদ্দ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১০

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১১

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১২

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৩

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৪

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৫

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৬

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৭

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৮

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৯

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

২০
X