কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অপেক্ষা ছাড়া কিছুই করার নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই দলটির।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন গণতন্ত্রের মাইলফলক হিসেবে বিশ্ব দরবারে স্থাপন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশি- বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন কতটা শান্তিপূর্ণ সুষ্ঠু হয়েছে তারা সেটা দেখেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন রেকর্ড স্থাপন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত, নেপাল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিজয়ী এবং পরাজিত সব প্রার্থীর সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থীরা সংসদে ভূমিকা রাখবেন।

জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, বিএনপি এবারও ব্যর্থ হয়েছে। আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।

বিএনপির অভিযোগ বাস্তবতা বিবর্জিত মন্তব্য করে কাদের বলেন, দলটির করুণ পরিণতির জন্য মিথ্যাচার দায়ী। এখনো তারা জনতার রায়কে অস্বীকার করে হুমকি-ধমকি দিচ্ছেন।

তিনি বলেন, আগুন সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। বিএনপি নেতাদের বলবো সত্য মেনে নিয়ে রাজনীতি করুন। না হলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

সরকারের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন করতে যাচ্ছি। নির্বাচনী ইশতেহারর ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে। জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের কাজ। স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি শেখ হাসিনা অবশ্যই বাস্তবায়ন করবেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X