কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের প্রস্তুতি শেষ। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মাধ্যমে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র লক্ষ্য করা যায়।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, ব্যানার ঠিক করা, চেয়ার গোছানো, মাইক চেকিংসহ অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন দায়িত্বরত কর্মীরা। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা মূল সমাবেশস্থলে এখন কাউকেই ঢুকতে দিচ্ছেন না।

শতাধিক পুলিশ সদস্য সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাইরে টিএসসি মোড়ে পাহারা দিচ্ছেন। তাছাড়া গেটে বসানো হয়েছে সিকিউরিটি মেশিন। গেটের ভেতর ও বাহির উভয়পাশেই ডিবি ও পুলিশের কড়া নজরদারি রয়েছে। গেট দিয়ে প্রবেশ করতেই দুই স্তরে পুলিশ ও ডিবির সদস্যরা চেক করবেন। যদিও দুপুরের আগে জনসাধারণের জন্য প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। শুধু বিশেষ অনুমতিপত্র দেখাতে পারলেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এদিকে, উদ্যানের ভেতরে মূল সমাবেশস্থলকে সুরক্ষিত রাখতে বাঁশ দিয়ে বেষ্টনী করা হয়েছে। বেষ্টনীর পাশেই পুলিশ ও র‌্যাব সদস্যরা পাহারা দিচ্ছেন। মূল সমাবেশস্থলে প্রবেশ পথেও বসানো হয়েছে সিকিউরিটি মেশিন।

দায়িত্বরত একজন জানান, আমাদের প্রস্তুতি প্রায় শেষ। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে বিকেল ৩টার দিকে আসার কথা রয়েছে। তাই আমরা নিজেদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X