কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয় খুলছে কাল

বিএনপি কার্যালয়। পুরোনো ছবি
বিএনপি কার্যালয়। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও ভোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি সদ্য অনুষ্ঠিত এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে। দলটির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ এই নির্বাচনের ভোট বর্জন করেছে। নির্বাচন কমিশন ৪০ শতাংশ ভোট পড়ার কথা বললেও নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি।

এদিকে দলের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই মাস ১৪ দিন পর খুলতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটি। এরপর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে এই তালার চাবি কার কাছে রয়েছে, তা নিয়ে রহস্য কাটেনি। এ নিয়ে প্রথম থেকেই পুলিশ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে। বিএনপি বলছে, পুলিশ তাদের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ে তালা দিয়েছে। সুতরাং চাবিও তাদের কাছে রয়েছে।

এদিকে বিএনপি কার্যালয় তালাবদ্ধ থাকার পর থেকেই পালাক্রমে দিন-রাত ২৪ ঘণ্টা সেখানে পুলিশের পাহারা রয়েছে। দলটির কোনো নেতাকর্মী সেখানে যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X