কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহতাবকে গ্রেপ্তারের দাবি জাসদের 

জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো।
জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো।

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উসকানি দিয়ে উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারী উগ্র আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বুধবার (২৪ জানুয়ারি) দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিকবিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উসকানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কূপমণ্ডূক বানানোর অপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যবসায়ের প্রধান প্রতিবন্ধক প্রধান শত্রু হিসেবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে।

বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোও তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধিতার পাশাপাশি সকল ধরনের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, মানবতা, মনুষত্বের বিরোধিতা করে আসছে। এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধ-মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল।

নেতারা এই উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X