কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনের মধ্যে গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুদিনের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে এর সদস্যসচিব নুরুল হক নুরকে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। শুক্রবার (৭ জুলাই) বিকেলে জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামে এক ব্যক্তি এ নোটিশ পাঠান। দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর পল্টনে প্রিতম-জামান টাওয়ারে অবস্থিত।

নুরকে পাঠানো নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।

নোটিশে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ষষ্ঠতলার অফিসটি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সংবাদমাধ্যমকে বলেন, গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান তিনি।

এদিকে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান সংবাদমাধ্যমকে জানান, গণঅধিকার পরিষদের যে অফিস ভবন আছে, সেটির মালিক তিনি। অফিসটি গণঅধিকার পরিষদকে তিনিই দিয়েছেন। এটির কোনো ভাড়ার লেনদেন হয় না। ভবনটি আমার মাসিক অনুদান হিসেবে দেখানো হয়।

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। আগামী ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন নুরুল হক ও তার সমর্থকরা। গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার ইতিহাস

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১০

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১১

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১২

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৭

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

২০
X