কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নেতারাই রাজনীতির কাক : হাছান মাহমুদ

নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বড় বড় নেতারাই হচ্ছে রাজনীতির কাক। মির্জা ফখরুলসহ আজকে যারা বিএনপির বড় বড় নেতা তারা অন্য দল থেকে এসেছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ১৯৯৪ সালে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে হত্যার স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত খুনি চক্র তারা হত্যার রাজনীতিই করে। বিএনপির প্রতিষ্ঠা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে। আজকে যারা বিএনপির বড় বড় নেতা তারা অন্য দল থেকে এসেছে। রাজনীতিতেও কিছু কাক আছে। এই কাকরাই হচ্ছে বিএনপির বড় বড় নেতা। জিয়াউর রহমান যখন উচ্ছিষ্ট জমালো তখন এই কাকদের জমিয়ে বিএনপি প্রতিষ্ঠা করা হয়।

বিএনপির নেতাকর্মীরা ২৮ অক্টোবর সরকার পতনের জন্য রাস্তায় নেমেছিল উল্লেখ করে তিনি বলেন, সেদিন তারা ইসরায়েল বাহিনীর অনুকরণ করে হাসপাতালের অ্যাম্বুলেন্স ঝালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। পরে যখন পুলিশ প্রতিরোধ গড়ে তুলল তখন বিএনপিকে আর পাওয়া গেল না।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি রাজনীতির ৩টি উপাদান রয়েছে তা হচ্ছে- হত্যা খুন সন্ত্রাস, জালিয়াতি, অপপ্রচার।

বিএনপি কংগ্রেসম্যানদের স্বাক্ষরও নকল করেছে। এরা শুধু খুনি রাজনৈতিক দল নয় বিএনপি একটি জালিয়াতি দল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারকে সবাই বৈধতা দিয়েছে। সংসদকেও বৈধতা দিয়েছে। বিদেশি রাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। তারা আমাদের উন্নয়নের সহযোগী।

টিআইয়ের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা অন্যদের ক্রীড়নক হিসেবে কাজ করে। এইসব প্রতিষ্ঠানের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্য যখন মিলে যায়, তখন বলতে হয় ডাল মে কুচ কালা হে। টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি হয় কি না- তা খুঁজে বের করা প্রয়োজন বলে অনেকে মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X