কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রওশনপন্থিদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হলেন কাজী ফিরোজ রশীদ

কাজী ফিরোজ রশিদ। ছবি : সংগৃহীত
কাজী ফিরোজ রশিদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিদের ডাকা দলের সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশিদকে। তিনি জাপার কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দলীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

এর আগে প্রায় দেড় বছর রওশনপন্থিদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন রওশনের সাবেক রাজনৈতিক সচিব গোলাম মসিহ। আগামী ৯ মার্চ এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

গত রোববার রাতে রওশনপন্থি জাপার মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়কের নাম ঘোষণা দেন। এ সময় কাজী ফিরোজ রশিদ পাশেই বসা ছিলেন। জানা গেছে, রোববার রাতে গুলশানস্থ রওশন এরশাদের বাসভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে কাজী মামুন বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের নতুন দায়িত্ব পেয়েছেন কাজী ফিরোজ রশীদ। এই প্রথম রওশন এরশাদপন্থিদের কোনো সভায় প্রকাশ্যে এলেন সাবেক প্রতিমন্ত্রী কাজী ফিরোজ।

এ সময় কাজী ফিরোজ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ দলের সবার অভিভাবক। তার আহ্বানে সাড়া দিতে হবে। দলটির এই অংশে তিনি যোগ দিচ্ছেন কিনা- সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। পরে মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, দলের সিনিয়র নেতারা যুক্ত হওয়ায় নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে। আগামী সম্মেলনে কাজী ফিরোজ রশিদকে কনভেনরের দায়িত্ব দিয়েছেন রওশন এরশাদ।

এর আগে, গত ১২ জানুয়ারি সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদকে দল থেকে অব্যাহতি দেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এরপর তিনি কালবেলাকে বলেন, তিনি রাজনীতি করবেন না। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সার্বক্ষণিক সময় দিবেন।

সভায় জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ২০১৪ সাল থেকে ঢাকা-৬ আসনে দুদফা সংসদ সদস্য ছিলেন কাজী ফিরোজ রশীদ। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাঈদ খোকন এ আসনে লড়েন। আসন সমঝোতায় বাদ পড়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১০

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১১

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১৩

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১৪

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১৬

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১৭

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৮

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৯

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

২০
X