কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

মার্কিন দূতাবাস জানায়, বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

এদিকে, বিএনপি নেতা মঈন খানের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ দৌড়ঝাঁপ করেন পিটার হাস। সরকারি দলের শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সবার উদ্দেশে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন মার্কিন এই কূটনীতিক। তবে, পিটার হাসের এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন শেষ হওয়ার পর এখন পর্যন্ত সরকারের একাধিক নতুন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X