কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাবলাকে বহিষ্কার করল জাপা

সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : সংগৃহীত
সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : সংগৃহীত

রওশন এরশাদের সঙ্গে বৈঠকের পাঁচ ঘণ্টার মধ্যেই জাতীয় পার্টি থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি ও দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাপা যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বাবলা আজ রওশনপন্থি নেতাদের সংবাদ সম্মেলনে যোগ দেন। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তারা। বাবলাকে সম্মেলন কমিটির কো-আহ্বায়ক করা হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াই ইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে দল গুছানোর কাজ করছেন রওশন এরশাদ। নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা দেন তিনি। এ ছাড়াও আগামী ৯ মার্চ সম্মেলনের ঘোষণাও দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X