কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাস্তবে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই : সাঈদ খোকন

ওয়ারীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত
ওয়ারীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত

নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেখিয়েছেন বাস্তবে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই। নারীরাও যে পারে এটা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার (৯ মার্চ) দুপুরে পুরান ঢাকার ওয়ারীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর অগ্রগতী অনেকদূর এগিয়েছে। আজ থেকে বিশ বছর আগে নারীদের সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল; আজ কোন অবস্থানে রয়েছে। এখন প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি দিতে গেলে দেখবেন সেখানে নারীদের রাখেন, আজ থেকে ত্রিশ বছর আগে এ দৃশ্য দেখা যেত না। এভাবে চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থা, অর্থনীতিসহ সব সেক্টরে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নারীর অগ্রযাত্রা, নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। বিদেশের সঙ্গে কীভাবে সম্পর্ক ঠিক রেখে দেশকে এগিয়ে নিতে হয় তা প্রধানমন্ত্রী দেখিয়েছেন। আমাদের দেশের কোথাও খনিজসম্পদ পাওয়া গেলে বড় দেশের চাপ ম্যানেজ করে কীভাবে উত্তোলন করতে হয় এটা শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কেউ ভালো জানে না। কত চমৎকার সবকিছুকে সুন্দরভাবে তিনি ম্যানেজ করতে পারেন।

আগামী শত বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এমন ডাইনামিক নেতৃত্ব দেশে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ওই সংসদ সদস্য। তিনি বলেন, শেখ হাসিনা প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, পঞ্চমবারের মতো এবং চারবার একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বদলে যাওয়া দেশের নাম বাংলাদেশ। এমন কোনো দিক নেই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বদলে যায়নি।

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি কত চমৎকার। দ্বিতীয় কেউ এমন পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। দেশ আজ প্রতিবেশী ভারতের চেয়েও এগিয়ে গেছে। ২০১৫ সালেই আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। এক সময় আমরা কেউ থাকব না, কিন্তু আমাদের কর্মময় জীবন থাকবে। আমাদের নেত্রী যা রেখে যাচ্ছেন সেসব থাকবে। দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে গেলেন, বৈদেশিক সম্পর্ক কীভাবে গড়ে তুললেন; একটা অনুন্নত দেশকে কীভাবে উন্নয়নশীল দেশে হিসেবে গড়ে তুললেন। শত বছর পরেও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গবেষণা হবে।

এ সময় সাবেক এই মেয়র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাই তাঁর স্মৃতি সংরক্ষণ করার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মমতাজ বেগমের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবেদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X