কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘পুরুষদের পেছনে ফেলে আরও সামনে এগিয়ে যাবে নারীরা’

সিমিন হোসেন রিমি। ছবি : সংগৃহীত
সিমিন হোসেন রিমি। ছবি : সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই দিন খুব বেশি দূরে নয় যখন নারীরা পুরুষদেরকে পেছনে ফেলে আরও সামনের দিকে এগিয়ে যাবে।

শনিবার (৯ মার্চ) এফবিসিসিআই আয়োজিত সারপোরটিভ ইকোসিস্টেম ফর ওমেন এন্টারপ্রিনার এন্ড প্রফেশনালস বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে নারীর ক্ষমতায়নের যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন তা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। নারীকে শুধু একজন নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। নারীদের কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ পুরুষদেরকেই তৈরি করে দিতে হবে। তিনি নারীদের প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের কিছু সমীক্ষা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনের মতে, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ৪২ দশমিক ৭ শতাংশ ছিল। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমশক্তির ৬৬ শতাংশ নারী।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে বড় হচ্ছে। আমরা এলডিসি থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে নারীদের উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে এবং ইনফরমেশন গ্যাপ কমাতে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর মাঝে সরকারের বিভিন্ন সেবামূলক উদ্যোগ গুলি পৌঁছে দেওয়া হচ্ছে। জয়িতা ফাউন্ডেশনের ক্ষমতাবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকার কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১০

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১১

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১২

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৩

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৪

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৫

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৬

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৭

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৮

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৯

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

২০
X