কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন : জি এম কাদের

জি এম কাদের। পুরোনো ছবি
জি এম কাদের। পুরোনো ছবি

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ দাবি জানান।

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কালোবাজারি, মুনাফাখোর ও মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন। রোজাদারদের স্বস্তি দিতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

রমজানে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে জি এম কাদের বলেন, রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

তিনি বলেন, সিয়াম সাধনা ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয়। আমরা যেন সিয়াম সাধনায় রমজানের পূর্ণ ফজিলত অর্জন করে ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারি। স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ থাকি ও অসুস্থ, অনাহারি, রোগাক্রান্ত এবং অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X