কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘শুল্ক বাড়িয়ে আমদানি কমিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সরকার’

এবি পার্টির উদ্যোগে গণ ইফতার মাহফিল। ছবি : সৌজন্য
এবি পার্টির উদ্যোগে গণ ইফতার মাহফিল। ছবি : সৌজন্য

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, আজ মানুষ বাজার করতে পারে না, কথা বলতে পারে না। সরকার একবার শুল্ক বাড়িয়ে আমদানি কমিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আবার মজুতদারি করে দাম বাড়াচ্ছে। যারা এ সমস্ত ব্যবসায় জড়িত সবাই সরকারের মদদপুষ্ট গোষ্ঠী।

শুক্রবার (১৫ মার্চ) আমার বাংলাদেশ- এবি পার্টির উদ্যোগে গণ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইফতার মাহফিলে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক।

সাইফুল হক বলেন, আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত। এ সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল সমুহের ওপর দায় চাপাচ্ছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু বাংলাদেশের মানুষ আজ সকল অধিকার হারা। শেষ পর্যন্ত এ দেশের মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আপনারা সবাই সচেতন হোন, নিজেদের অধিকার সম্পর্কে জানুন। আমরা আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে জানাচ্ছি। আপনারা সচেতন হলে, নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারলে কেউ ঠকাতে পারবে না। অধিকার হরণ করতে পারবে না।

গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, যুগ্ম সদস্যসচিব আব্দুর রব জামিল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্যসচিব আশরাফুল নির্ঝর, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, সুলতানা রাজিয়া, ফেরদৌসী আক্তার অপি, আমেনা বেগম, শীলা আক্তার, যুবনেতা মাহমুদ আজাদ, মিঠু, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X