কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সদ্য কারামুক্ত দুইশ নেতাকে সংবর্ধনা দিল কৃষক দল 

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। ছবি : কালবেলা

সরকারবিরোধী বিগত আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদ্য কারামুক্ত দুই শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।

শনিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কৃষক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কৃষক দলের কারামুক্ত নেতাকর্মীদের সম্মানে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ৭ জানুয়ারি একতরফাভাবে ডামি, আসন ভাগাভাগির নির্বাচন করেছে। কিন্তু বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ সেই নির্বাচন বর্জন করেছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে পরাজয় ও মৃত্যু ঘটেছে। অন্যদিকে বিএনপির রাজনৈতিক বিজয় হয়েছে।

সরকারের অবস্থা নড়বড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী দিনের আন্দোলনে সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তাহলে আমাদের বিজয় নিশ্চিত, এ সরকারের পতন ঘটবে। সুতরাং আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেত রিয়াজ উদ্দিন নসু, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলিমুজ্জামান সেলিম, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, শেখ মোহাম্মদ শামীম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওমর ফারুক শাফিন, ওলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্রদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটো, কৃষক দলের আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), আমিনুর রশিদ খান, কামাল উদ্দিন খান মিলন, প্রকৌশলী টিএস আইয়ুব, মোশারফ হোসেন, ফজলে হুদা বাবুল, মফিজুর রহমান লিটন, দিপু হায়দার, আব্দুল আলিম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X