কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের তালিকা করতে হবে : বাহাউদ্দিন নাছিম

মুক্তিযুদ্ধ ও শহীদ সওগাতুল আলম সগীর স্মৃতি সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান। ছবি : কালবেলা
মুক্তিযুদ্ধ ও শহীদ সওগাতুল আলম সগীর স্মৃতি সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয় কিন্তু রাজাকারদের তালিকা করা হয় না। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের তালিকা করতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশীয় যে সকল রাজাকার বাহিনী পাকিস্তানিদের দোসর হিসেবে এ দেশের মুক্তিকামী মানুসকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রমহানি করেছে তাদের তালিকা করতে হবে।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মহান মুক্তিযুদ্ধ ও শহীদ সওগাতুল আলম সগীর স্মৃতি সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

পাকিস্তানিদের অভিশপ্ত ইতিহাস তুলে ধরতে হবে। অধ্যাবদি এখনো যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে তাল মিলিয়ে বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিরুদ্ধে, বাংলাদেশবিরোধী রাজনীতির নামে অপরাজনীতি করছেন তা ধরে, আগামী প্রজন্মকে অনুপ্রাণীত করে, আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে।

মহান মুক্তিযুদ্ধের নবম সাব সেক্টরের ইয়াং অফিসার মজিবুল হক মনজু খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শামীম শাহনেওয়াজ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুল হক খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব মোফাজ্জল হোসেন মন্টু, সাবেক সচিব নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন আহমেদ, শাহজাহান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখবেন হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সেলিম রেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X