কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমী উপলক্ষে আওয়ামী লীগের শুভেচ্ছা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী আজ সোমবার। এই শুভদিনে দেশ-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২৬ আগস্ট) আওয়ামী লীগের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী।

তিনি বলেন, হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি শুরু হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলে অকথ্য নির্যাতন। খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোনো অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি ও পাঁঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছিল তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে, আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর চলে নিপীড়ন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস বুকে ধারণ করে করে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ আনন্দের সঙ্গে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশ ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবে বলে আমরা বিশ্বাস করি। দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X