কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের বাজার সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণহীন : রিজভী 

নয়াপল্টনে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের কারণে বাজার এখন নিয়ন্ত্রণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (০১ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রিকশা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।

এ সময় তিনি বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার দেশের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল বলে তাকে ছাত্রলীগ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তার হত্যার প্রতিবাদ জানিয়েছিল গোটা জাতি। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য শিক্ষার্থীরা বারবার আন্দোলন করছে। অথচ আমরা দেখলাম আবরারের হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন আদালত।

রিজভী বলেন, দেশে ন্যায় বিচার থাকলে আজকে বেগম খালেদা জিয়া বাইরে থাকতেন। তিনি আজ গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ডামি সরকারের আমলে সবচেয়ে বেশি পিষ্ট, নির্যাতিত নিম্ন আয়ের মানুষ। এ দুঃশাসনের বিরুদ্ধে শ্রমিক ও ছাত্র দুই শক্তি দাঁড়াতে পারছে না। তাই লুটপাটের কাহিনি দেখতে হচ্ছে।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, হুমায়ুন কবির খান, ফিরোজ তালুকদার , শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, জাকির হোসেন, ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১০

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১১

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১২

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৩

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৫

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৭

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৮

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৯

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

২০
X