কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ইতিহাসে আ.লীগ ঘৃণিত দল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে’

রাজধানীর কাফরুল থানা বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর কাফরুল থানা বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও ইতিহাসে ঘৃণিত দল হিসেবে আজীবন চিহ্নিত হয়ে থাকবে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর কাফরুল থানার ৪ ও ১৬নং ওয়ার্ড, ভাষানটেক থানার ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফ, আহসানুল্লাহ চৌধুরী হাসান, আলহাজ কাজী গোলাম কিবরিয়া মাখন ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী।

তিনি বলেন, এ দলটির হাতে ৭৫ সালে দেশে গণতন্ত্র হারিয়েছে। তখন একদলীয় শাসন কায়েম করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল। ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে করে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ষড়যন্ত্র করে বারবার ক্ষমতায় আসতে পারলেও দেশের জনগণের কাছে আওয়ামী লীগ আজ ধিকৃত।

আমিনুল হক বলেন, ৭ জানুয়ারি বিএনপি হারেনি। হেরেছে এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা। তারা স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রকে হত্যা করেছে। আর বিএনপি নেতাকর্মীরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলন করেছেন। তারা জেল-জুলুম স্বীকার করে ইতিহাসে বীরের জায়গায় স্থান করে নিয়েছেন। জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখানেই বিএনপির সবচেয়ে বড় জয়। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে আরও বেগবান করা হবে। সেদিন বেশি দূরে নয় বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X