কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সোহেলের মুক্তির দাবিতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল। ছবি : কালবেলা
রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিতেও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দিদের মুক্তির দাবি করছি।

মিছিলে আরও অংশ নেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহেদুল কবির জাহিদ, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম রফিক, তারেক উজ্জামান তারেক, ওমর ফারুক কাওসার, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মজুমদার, ইমাম হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X