কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

রোববার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজকে আমাদের প্রতিবেশী দেশ আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। তারা আমাদের তিস্তা নদীর পানি আটকে রেখেছে। অন্যান্য নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশ অঞ্চলকে মরুভূমি বানিয়েছে। আমরা তো এই স্বাধীন বাংলাদেশ চাই না। এ দেশের মানুষ দীর্ঘকাল ধরে স্বাধীনতা চেয়েছে। তারা কখনো দিল্লির গোলাম হয়ে থাকতে চায়নি। বরং তারা আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছে সবসময়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, ছাত্রদল কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X