কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার গণতন্ত্রকামী জনগণকে বন্দি রেখেছে : রিজভী

বিএনপির সদ্যকারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সদ্যকারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দি করে রেখেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরার কয়েকটি থানার বিএনপির সদ্যকারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, আজকে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-র‌্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন, কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা বন্দি করে রেখে এদেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপিসহ সব জনগণকে আপনারা বন্দি করে রেখেছেন।

উত্তরার দিয়াবাড়ির ‘ফ্যান্টাসি আইল্যান্ড’-এ হাজি মো. মোস্তফা জামানের উদ্যোগে ঢাকা মহানগর উত্তরের ৭টি থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে এ অনুষ্ঠান হয়। গতবছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘটনার উত্তরার ৭টি থানার গ্রেপ্তার হওয়া নেতাকর্মী যারা কারাগার থেকে মুক্ত হয়েছে তারা এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এবিএম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, হাজি মো. ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।

রিজভী বলেন, ইসরায়েল যখন হামাসের ওপর আক্রমণ করছে, নির্বিচারে বোমার আঘাতে শিশুরা আর্তনাদ করছে। এ সরকারের প্রধান খুব তখন তাদের পক্ষে বললেন, খুব মায়া কান্না কাঁদলেন। আবার ইসরায়েলের বিমান এখানে (ঢাকায়) নেমেছে কেনো? এ রহস্য কী? আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথা-বার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য না কি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়া কান্না দেখাচ্ছেন এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামীর নমুনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X